দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শিক্ষার্থীদের পরীক্ষার কথা বিবেচনায় নিয়ে নভেম্বর ও ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো সুযোগ দেখছে না নির্বাচন কমিশন (ইসি)। তবে শিক্ষার্থীদের সমস্যা না করে পরবর্তী সময়ে নির্বাচন আয়োজনের আশা করছে কমিশন। জানুয়ারিতে ভোট আয়োজন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের কোনো সুযোগ দেখছি না। আমরা আশা রাখি, জানুয়ারিতে ভোট করতে পারব।’
তিনি বলেন, পরীক্ষার আগে নির্বাচনী প্রচারণা শুরু হলে শিক্ষা কার্যক্রম হুমকির মধ্যে পড়তে পারে। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা না করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়টি বিবেচনা করছে ইসি।
নির্বাচন কমিশনার বলেন, ‘সব বিবেচনায় রেখেও যেন করা যায়, সেভাবেই চিন্তা করছি।’
সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের যোগাযোগের বিষয়ে আনোয়ারুল ইসলাম বলেন, ‘কেউ কাউকে অফিশিয়ালি বলে নাই কবে ভোটের তারিখ দিতে হবে। এমন কোনো নজির নাই।’
তিনি আরও বলেন, মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য আদান-প্রদান হয়। ইসি তথ্য চায়, মন্ত্রণালয় তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতেই কমিশন পরবর্তী কার্যক্রম এগিয়ে নেয়।
আইনের মধ্যে থেকে সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করতে চায় বলেও জানান তিনি।
এমএম/